পিরোজপুরে ছাত্রলীগ নেতা রিয়াজ হত্যা ঘটনায় থানায় মামলা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:৪০
বরিশাল পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের ছাত্রলীগ নেতা মো. খালেকুজ্জামান রিয়াজ হত্যার ঘটনায় পিরোজপুরের চার ছাত্রলীগ কর্মীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার পিরোজপুর শহরে নিহত রিয়াজের মামা মাসুম বিল্লাহ বাদী হয়ে এদিন রাতে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছাত্রলীগ কর্মী আসাদুর রহমান রিগ্যানকে (২২) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলো- মামুন (২৩), আলী আহমেদ (২২) ও নিবিড় (২২)।