আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২২:২০
সত্যজিত্ রায় সাংস্কৃতিক ফোরাম, ঢাকাঃ ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রয়াত বরণ্যে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও ইফতার পার্টি, বিকাল সাড়ে ৪টায়, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীঃ গোলাম আযমের অপ্রত্যাশিত রায়ের প্রতিবাদে এবং উচ্চ আদালতে আপিল করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ, বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। ক্যাম্পাসঃ ‘ভয়াবহ কিডনি রোগে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল, বিকাল ৪টায়, রমনা পার্কের ইউরো আসিয়ানো চাইনিজ রেস্টুরেন্টে। জামালপুর সমিতি, ঢাকাঃ দোয়া ও ইফতার মহফিল, বিকাল ৫টায়, শাহীন কলেজ সংলগ্ন শাহীন হলে। ড্যাবঃ চিকিত্সক সম্মেলন ও ইফতার মাহফিল, বিকাল ৪টায়, জাতীয় সংসদ ভবনের এল ডি হল প্রাঙ্গণে।