শোক সংবাদ
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২২:৪৬
মো. রফিক উদ্দিন আহম্মদ
নোয়াখালী জেলা শহর মাইজদীর বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক উদ্দিন আহম্মদ বাবলু (৫৭) হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে যান। বৃহস্পতিবার বাদ জোহর শহরের লক্ষ্মীনারায়ণপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গিয়াসউদ্দিন হায়দার
গণতন্ত্রী পার্টির উপদেষ্টামন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন হায়দার আজ রাজধানী একটি হাসপতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন।