নিরুত্তাপ হরতাল রাজধানীতে

জামায়াতে ইসলামীর ডাকে গতকালের হরতাল রাজধানী ঢাকায় নিরুত্তাপভাবে অতিবাহিত হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। রাজপথে বাস, সিএনজি, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। তবে তুলনামূলক কম। রাজধানীর কোথায় কোন সহিংস ঘটনা ঘটেনি। রাজধানী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এবং দূরপাল্লার কোন যান রাজধানীতেও প্রবেশ করেনি। হরতালের প্রথম প্রহরে রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, ধোলাইখাল, কমলাপুর বনশ্রী এলাকায় জামায়াত শিবিরকর্মীরা মিছিল করে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যানারে আগুল লাগিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে পিকেটাররা।