বাংলাদেশিকে শ্রীবরদী সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার শ্রীবরদী উপজেলার কুমারগাতী সীমান্ত থেকে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) বুদ্দি মিয়া নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। স্থানীয় বিজিবি’র পক্ষ থেকে গতকাল এ বিষয়ে চিঠি পাঠানো হলেও বিএসএফ তাকে ফেরত দেয়নি। বরং তারা তাকে চালান করবে বলে জানিয়েছেন কর্ণঝোড়া ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার রেজাউল করিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চান্দাপাড়া গ্রামের বুদ্দি মিয়া (৩২) গতকাল দুপুরে কয়েকজনসহ সীমান্তের কাছে গাছ কাটতে যায়। এক পর্যায়ে তারা ভুল করে সীমানা অতিক্রম করলে টহলরত বিএসএফ তাদের তাড়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও বুদ্দি মিয়াকে বিএসএফ ধরে নিয়ে যায়।