গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৩
অভিজাত বিভিন্ন খাবার দোকানে প্রায়শই গার্লিক ব্রেড নামে মজাদার একটি খাবারের সন্ধান মেলে। বিশেষ করে পিজা বা পাস্তার দোকানগুলোতে যাওয়ার অভ্যাস যাদের আছে তারা এই খাবারটির সাথে বেশ ভালো করেই পরিচিত। আর কিছুদিন আগে এই গার্লিক ব্রেডেরই সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে মাল্টার ঘাকদা মুজিকালি স্যান গর্গ মার্ট্রি এডি নামের একটি প্রতিষ্ঠান। রুটির শহর নামে পরিচিত মাল্টার করমি শহরে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বড় এই গার্লিক ব্রেডটির দৈর্ঘ্য ছিল ৮.৯৯ মিটার বা ২৯ ফুট ৫ ইঞ্চি এবং এটির ওজন ছিল ৪৬.৫ কেজি। মজার বিষয় হলো, যে ওভেনের সাহায্যে এই গার্লিক ব্রেডটি তৈরি করা হয় শুধু সেটি তৈরি করতেই নির্মাতাদের সময় লেগেছিল ২ মাস এবং ওভেনটি ভাঙতে সময় লাগে ১৫ দিন।