হিন্দি গানে এবারে পড়শী
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৫
এর আগে মাস কয়েক আগে মাহমুদ সানী নিজের অ্যালবামের একটি গানের হিন্দি ভার্সন বের করেছিলেন। তা থেকে আরও খানিকটা এগিয়ে রাখলেন নিজেকে আধুনিক গানের আলোচিত গায়িকা পড়শী। নিজের ‘পড়শী থ্রি’ অ্যালবামে বৈচিত্র্য এবং কলকাতা তথা ভারতীয় মিডিয়ায় খানিক জায়গা করার প্রয়াসেই কলকাতার মিউজিক ডিরেক্টরের সুরে কাজ করেছেন। একই অ্যালবামে দেশের কয়েকজন কম্পোজারও কাজ করেছেন। আর এর পাশাপাশি হিন্দি গানের চর্চাও বেশ করছেন। মুম্বাইয়ের গীতিকার জোনায়েদ ওয়ার্সি লিখেছেন এই হিন্দি লিরিক। আর এতে সহশিল্পী ও গানটির কম্পোজিশন করেছেন তরুণ কম্পোজার ইমরান।
হিন্দি গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘এটা একটা আলাদা অভিজ্ঞতা আমার জন্য। আশা করছি আমার শ্রোতাদেরও ভালো লাগবে।’