পিছিয়ে গেল শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মুক্তি

এ বছরের অন্যতম প্রতীক্ষার চলচ্চিত্র শাহরুখ ও দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’। বছরের শুরু থেকেই বেশ ডাকঢোল পিটিয়ে ছবিটির কাজ করে আসছিলেন শাহরুখ, দীপিকা ও পরিচালক রোহিত শেঠী। ঈদকে লক্ষ্য করে চলচ্চিত্রটি নির্মিত বলে মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল ৮ আগস্ট। কিন্তু এবার মুক্তির তারিখ পিছিয়ে গেল। তবে শাহরুখ-দীপিকা অথবা বলিউড ভক্তের হতাশ হওয়ার কিছুই নেই। কেননা, খুব বেশি দূরে যায়নি মুক্তির তারিখ, মাত্র এক দিন পিছিয়েছে। ৮ আগস্টের বদলে এখন ৯ আগস্টে মুক্তি পাবে ছবিটি। জানা যায়, ঈদকে কেন্দ্র করে ছবিটি বলে রমজানের উপর কোনো প্রকার প্রভাব ফেলতে চাননা পরিচালক। তাই ঈদের ঠিক দুই দিন আগে মুক্তি দেওয়া হচ্ছে চলচ্চিত্রটি।