‘তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে’

আইন ও সালিস কেন্দ্রের চেয়ারপার্সন নারী নেত্রী হামিদা হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষের নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা বেশি করে লিখতে হবে। অনেক সময় দেখা যায় প্রভাবশালী সুবিধাভোগী মানুষদের হাইলাইট রিপোর্ট করতে গিয়ে অনেকেই সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে লিখতে ভুলে যান। তিনি বলেন, সারাদেশের তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি সম্প্রতি কুষ্টিয়াসহ দেশের ১২ জেলার ২৪ জন গণমাধ্যম কর্মীকে নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইন ও সালিস কেন্দ্রের আয়োজনে ঢাকার এনজিও ফোরাম সভাকক্ষে কর্মশালায় প্রথম পর্বে দেশের সার্বিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সিএইচটি কমিশনের সমন্বয়ক হানা সামস আহমেদ, সাংবাদিকতায় মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার অধ্যাপিকা সাদেকা হালিম, মানবাধিকার ও বৈষম্য সম্পর্কে আলোচনা করেন আইন ও সালিস কেন্দ্রের জেন্ডার এন্ড স্যোসাল জাস্টিস ইউনিটের সিনিয়র কোঅডিনেটর তৌফিক আল মামুন, আইন ও সালিস কেন্দ্রের জেন্ডার এন্ড স্যোসাল জাস্টিস ইউনিটের সিনিয়র কোঅর্ডিনেটর তৌফিক আল মামুন, মানবাধিকার বিষয়ক রিপোর্ট উপস্থাপন করেন আইন ও সালিস কেন্দ্রের জেন্ডার এন্ড স্যোসাল জাস্টিস ইউনিটের উপপরিচালক সানাইয়া ফাহীম আনছারী। শেষে প্রধান অতিথি হামিদা হোসেন শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন।