গৌরনদীতে নারী উন্নয়ন ফোরাম গঠন

স্থানীয় সরকার বিভাগের উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেটজিপি) গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বরিশালের উপ-পরিচালক মোঃ হামিদুল হক, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খান, ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম। বক্তব্য রাখেন নারী নেত্রী দিলারা বেগম, মিনু বেগম, আলো রানী সমাদ্দার, শিপ্রা রানী বিশ্বাস, রহিমা বেগম, আলেয়া বেগম প্রমুখ। কর্মশালার ফ্যাসিলেটেটর ছিলেন ইউজেটজিপির বরিশাল বিভাগীয় ফ্যাসিলেটেটর অসীম কুমার সাহা, জুনিয়র তথ্য সহকারী শিলা বানু, শিল্পী বনিক, নীতি রানী মন্ডল। পরে গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে সভাপতি ও শিপ্রা রানীকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন করা হয়।