গঙ্গাচড়ায় বিদেশে থাকার অভিজ্ঞতা বিনিময়

রংপুরের গঙ্গাচড়ায় সমপ্রতি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, গঙ্গাচড়া- এর আয়োজনে নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আমেনা পারভীন, সহকারী পরিচালক, জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, রংপুর- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী অফিসার আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য/সদস্যাবৃন্দ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা ও সহযোগী কর্মীবৃন্দ, ইউপি সচিবসহ, অত্র উপজেলার সফল বিদেশ ফেরত ব্যক্তিবর্গ, প্রতারিত ব্যক্তিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত কর্মশালায় সচেতনতামূলক ভিডিও চিত্র ‘রঙিন চশমা’ নাটিকা প্রদর্শিত করা হয়। পরে মুক্ত আলোচনায় সফল বিদেশ ফেরত ও প্রতারিত ব্যক্তিগণ নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন।