নরসিংদীতে প্রতিবন্ধীদের মধ্যে ফ্রি যাতায়াত পাস বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তিদের সড়ক পরিবহনে যাতায়াতের সুবিধার্থে ফ্রি পাশ বিতরণ উপলক্ষে গত বুধবার নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন উপজেলার ৮২ জন প্রতিবন্ধীর মধ্যে ফ্রি পরিবহন পাশ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি প্রতিবন্ধীদের মধ্যে পাশ বিতরণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।