সুন্দরগঞ্জে নদী গর্ভে আশ্রয়ণ প্রকল্পের ঘর

উপজেলায় গত কয়েকদিনের বন্যার সার্বিক উন্নতি হলেও নদী ভাঙ্গনে ভেসে গেছে আশ্রয়ণ প্রকল্পের ৪/৫টি ঘর। জানা গেছে, সরকার চরাঞ্চলের মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে কয়েক কোটি টাকা ব্যয়ে চরে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ব্যারাক নির্মাণ করে। এদিকে কিছুসংখ্যক অসাধু কর্মকর্তা স্থান নির্ধারণে ব্যর্থ হওয়ায় চরে তৈরি আশ্রয়ণ প্রকল্প নদী ভাঙ্গনে বিলীন হতে বসেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ডঃ কাজী আনোয়ারুল হক গত কয়েকদিন আগে নদী ভাঙ্গনে আশ্রয়ণ প্রকল্প এলাকা দেখতে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।