সরিষাবাড়ীতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি:মামলা

সরিষাবাড়ীতে ছাত্রী ধর্ষণ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। জানা গেছে, সরিষাবাড়ী টেকনিক্যাল ইনষ্টিটিউটের ইলেকট্রিক্যাল ২য় পর্বের এক ছাত্রীকে শিমলাবাজার এলাকার পাশের বাড়ির ভাড়াটিয়া কাশেম তরফদারের পুত্র দেলোয়ার হোসেন শ্লীলতাহানি করে পালিয়ে যায়। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় দেলোয়ার হোসেনকে প্রধান ও বাড়িওয়ালা বেলী বেগমকে আসামি করে মামলা করা হয়। পরে পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।