মিঠাপুকুরে ১৩৫ প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি

প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর পদমর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মিঠাপুকুর উপজেলার ১’শ ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত বুধবার প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মিঠাপুকুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষকরা একই দাবিতে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত কর্মবিরতি পালন করেন। বুধবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল মজিদ, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম প্রমুখ।