কাঙাল হরিনাথের ১৮০তম জন্মবার্ষিকী আজ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২১:১৫
আজ ৫ শ্রাবণ (২০ জুলাই)। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদারের ১৮০তম জন্মবার্ষিকী। অগ্রণী সাংবাদিক হিসেবে কাঙাল হরিনাথ মজুমদারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ১২৪০ সালের ৫ শ্রাবণ কুষ্টিয়া কুমারখালি পৌর এলাকার কুণ্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি কুমারখালি থেকে প্রকাশিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক। পত্রিকাটি ১৮৬৩ সাল (বৈশাখ ১২৭০) থেকে বিভিন্ন পর্যায়ে মোট প্রায় ২২ বছর প্রকাশিত হয়। ১৮৭৬ সালে কুমারখালিতে অক্ষয় কুমার মৈত্রের বাবা মথুরানাথ মৈত্রের নামে কাঙাল হরিনাথের নিজ কুিটরে একটি মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়; যার নাম দেয়া হয়, এমএন প্রেস। ছাপাখানাটি আজও আছে কুমারখালির কুণ্ডুপাড়ায় কাঙাল কুটিরে। যে কুটিরে ফকির লালন সাঁই বহুবার এসে হরিনাথের সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন।