ভারতে কারাভোগের পর ৬ বাংলাদেশি দেশে ফিরেছে

ভারতে ১ বছর কারাভোগের পর বৃহস্পতিবার রাতে ৬ বাংলাদেশি ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। ফিরে আসা বাংলাদেশিরা হলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আজমল হোসেনের পুত্র আনফর, সুনামগঞ্জ জেলার গোবিন্দচন্দ্রের পুত্র কান্তিচন্দ্র, একই জেলার জাহাঙ্গীরের পুত্র জাকির হোসেন, সামছুর রহমানের পুত্র সিদ্দিকুর রহমান, তোরাফ আলীর পুত্র ইলিয়াজ ও মোনতাজ আলীর পুত্র রুস্তম আলী। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা ৬ বাংলাদেশি গত ১ বছর আগে ভারত হয়ে অবৈধ পথে পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যায়। ভারতে যাওয়ার পর জম্মু কাশ্মীর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। ১ বছর কারাভোগের পর সে দেশের সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে এসেছে।