আজ রাবি ছাত্রলীগ শাখার ২৪তম কাউন্সিল
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২১:১৭
আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪তম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিল অনুষ্ঠাানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানা যায়, গত ২২ জুন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খাইরুজ্জামান লিটনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সৌজন্য সাক্ষাতে কাউন্সিলের ঘোষণা আসে। ওই সময়ই সাবেক ছাত্রলীগ নেতা লায়েব উদ্দিন লাবলুকে আহ্বায়ক এবং কামরুজ্জামান চঞ্চলকে সদস্য সচিব করে একটি কাউন্সিল প্রস্তুত কমিটি গঠন করে দেন। কাউন্সিল সম্পর্কে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু জানান, ‘কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। ত্যাগী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ নেতারাই শীর্ষ পদ পাবেন এমনটাই প্রত্যাশা সবার। যে পদই পান না কেন ক্যাম্পাসে মৌলবাদী শিবিরকে প্রতিহত করতে সামনের দিনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।