চট্টগ্রামে কারখানা ম্যানেজার খুন

নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট এলাকায় আইপিএস তৈরির কারখানা থেকে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির ম্যানেজারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত এরশাদ হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মো. আব্দুল্লাহর ছেলে। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ান হাট এলাকায় জেকুয়া ট্রেডিং নামে আইপিএস তৈরির ঐ কারখানায় পূর্ব শত্রুতার জের ধরে কারখানার কর্মীদের কেউ এরশাদ হোসেনকে খুন করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।