আর্থিক প্রতিষ্ঠানে পণ্য ও সেবা বিষয়ে নীতিমালা

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পণ্য ও সেবা বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণার বাইরে কোনো আর্থিক প্রতিষ্ঠান অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না। আর কোন খাতে কত চার্জ কাটা হবে দৃশ্যমান স্থানে তা নির্দিষ্ট স্থানে টানিয়ে রাখতে হবে। এছাড়া কোনো অনুমোদিত ঋণের ডকুমেন্টেশন ফি বাবদ শূন্য দশমিক পাঁচ শতাংশের বেশি চার্জ নেয়া যাবে না। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ নীতিমালার বিষয়ে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের অবহিত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।