গভীর সমুদ্রে জেলেদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করুন

সমুদ্রে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তারা কতজন ঝড়ের কবলে পড়ে প্রাণ হারায় তার হিসাব কে রাখে? এরা সহায়-সম্বলহীন হতদরিদ্র—ফলে তাদের পরিবার-পরিজন মহা বিপর্যয়ের মুখে পড়ে। এখানে সমস্যা হচ্ছে গভীর সমুদ্রে আবহাওয়ার সংকেত বেতারে শোনা যায় না। কারণ চিহ্নিত করে এর প্রতিকার করা প্রয়োজন। কক্সবাজারের আবহাওয়া অফিসকে উচ্চ পর্যায়ের নজরদারির আওতায় আনা প্রয়োজন।  রেডিও ট্রান্সমিটারের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন হলে তা দ্রুত করতে হবে। সংশ্লি­ষ্ট বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এর আশু সমাধান করা প্রয়োজন।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সদর, সিলেট ৩১০০

 

 

০