মতলবে বিএনপির ইফতার নিয়ে সংঘর্ষের আশংকা ১৪৪ ধারা জারি
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২২:১৯
মতলব উত্তর উপজেলায় সাদুল্যাপুর ইউনিয়নের পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিএনপির দুই গ্রুপ একই সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশংকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত উল্লেখিত স্থানে ১৪৪ ধারা বলবত্ থাকবে। জানা গেছে, বিএনপির এই দুই গ্রুপের একটিতে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মো. নূরুল হুদার সমর্থকরা, অন্য গ্রুপে রয়েছেন ড. জালালউদ্দিনের সমর্থকরা।