আশুলিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২২:২০
সাভারের আশুলিয়ায় টংগাবাড়ি এলাকায় মাজেদা আকতার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের বাড়ি নরসিংদী জেলায়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের এ হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের কাছের কেউ জড়িত থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করেছে।
বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা জানায়, নিহত মাজেদার স্বামী ট্রাক চালক। তারা কয়েক মাস পূর্বে টংগাবাড়ি এলাকায় একটি কক্ষ ভাড়া নেয়। এর পর প্রতি সপ্তাহে তার স্বামী একবার করে বাসায় আসতো। এদিকে বাড়িটির পাশের কক্ষে অপর এক ব্যাচেলার ভাড়া থাকতেন। তিনি গত রাত থেকে পলাতক রয়েছেন।