শোক সংবাদ

আখতার আহমেদ সিদ্দিকী নওগাঁর পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আখতার আহমেদ সিদ্দিকী (৬৫) গতকাল জুমার নামাজের পর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য বন্ধবান্ধব, মুক্তিযোদ্ধা সহকর্মী, আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। নাদেরুজ্জামান নওগাঁর মান্দায় উত্তরাঞ্চলের মোফাসসিরে কোরআন, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি, সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও মান্দা থানার সাবেক আমীর আলহাজ্ব মাওলানা নাদেরুজ্জামান (৪৯) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মন্টু দাস নাট্য ব্যক্তিত্ব মোহন কুমার দাস ও সাংবাদিক কাশী কুমার দাসের বড় ভাই মন্টু দাস গত বৃহস্পতিবার দিনাজপুরের এক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। মো. রফিক তালুকদার আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সমাজ সেবক মো. রফিক তালুকদার (৬৫) বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।