মোশাররফের মেয়েকে হত্যার পরিকল্পনা সন্ত্রাসীদের

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মেয়ে আইলারাজাকে হত্যার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত এক সন্ত্রাসী সংগঠন। সমপ্রতি গোয়েন্দা সংস্থা আইলারাজার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে সিন্ধু প্রদেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে। তবে ওই সন্ত্রাসী সংগঠনের নাম প্রকাশ করা হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার। পারভেজ মোশাররফ বর্তমানে কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে নিজের খামারবাড়িতে গৃহবন্দী আছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিষিদ্ধ ওই সন্ত্রাসী সংগঠনটি আইলারাজাকে করাচিতে হত্যার ছকও তৈরি করেছে বলে গোয়েন্দারা তথ্য দিয়েছে। আইলারাজা পেশায় একজন স্থপতি এবং তিনি অসিম রাজা নামের এক চলচ্চিত্র পরিচালককে বিয়ে করেছেন। মরিয়ম এবং জয়নাব নামে তার দুটি মেয়ে রয়েছে।