আগৈলঝাড়ায় একই পরিবারের ৬ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৫
আগৈলঝাড়ায় একই পরিবারের ৬ জনকে চেতনা নাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাকুরদা গ্রামে সুরেন হালদার এবং তার স্ত্রী শ্রীমতি হালদার, পুত্র অসিম হালদার, মিঠু হালদার, কন্যা প্রতিভা হালদার ও বোনের মেয়ে স্বর্ণা মল্লিককে অচেতন করে দুর্বৃত্তরা সর্বস্ব লুটে নেয়। গতকাল শুক্রবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশ অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।