মণিপুরী নৃত্যানুষ্ঠান
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২০:৩৭
ধ্রুমেল সংগঠন গত ১৯ জুলাই মৌলভীবাজার কমলগঞ্জের ঘোড়ামারায় আয়োজন করে মণিপুরী নৃত্যানুষ্ঠানের। এই অনুষ্ঠানে নৃত্যপরিবেশন করে একেবারেই ওই এলাকার স্থানীয় শিল্পীবৃন্দ। লুবনা মরিয়মের আয়োজনে ‘কীর্তন’ শিরোনামের এই অনুষ্ঠানে সুনীতি সিনহা এবং গৌরী চ্যাটার্জি মণিপুরী গান পরিবেশন করেন। মণিপুরীর ‘খুবাক ইশেই’ নাচ প্রদর্শিত হয়। কৃষ্ণার দল এই নৃত্য পরিবেশন করে। শুধু তাই নয়, মণিপুরী থিয়েটারও ‘কীর্তন’ নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে। ব্যাপক দর্শকের সমাগম হয় এই আয়োজনে।