আজ নেত্রকোনায় পাঁচ গুণীজনের সম্মাননা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:১৪
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমাজে বিভিন্ন অবদানের জন্য নেত্রকোনা জেলার ৫ গুণীজনকে ‘প্রেসক্লাব সম্মাননা’২০১২-১৩ প্রদান করা হবে। যারা এ সম্মাননা পাবেন তারা হলেন—এডভোকেট কেএম ফজলুল কাদের, সাবেক এমপি এডভোকেট সাদির উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিত্সক ডাঃ এমএ হামিদ খান, সাংবাদিক শাহ আব্দুল মোতালেব এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার।