চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে কেউ হতাহত হয়নি
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:১৫
গত ১০ মাসে সীমান্তবাসীর সহায়তায় বিজিবির চেষ্টায় সীমান্তে কোন হতাহত হয়নি। শুক্রবার রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ সামসুদ্দিন পিএসসি মতবিনিময় সভায় একথা বলেন। সীমান্তে ব্যবস্থাপনা উন্নয়নকল্পে স্থানীয় গরু ব্যবসায়ীদের নিয়ে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৯ বিজিবি ব্যাটালিয়ন ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মনজুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন, শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ কামরুল হুদা প্রমুখ। মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ সামসুদ্দিন পিএসসি গরু ব্যবসায়ীদের অবৈধভাবে সীমান্ত পার না হওয়ার পরামর্শ দেন।