রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

গতকাল শনিবার রংপুরের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এসব চারার মধ্যে রয়েছে বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা। বেসরকারি সংগঠন সাবিল হাবিব ফাউন্ডেশন এবং বিডি.ডি.এল নতুন ধারার সৌজন্যে ও রংপুর প্রেসক্লাবের সহযোগিতায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট রেজিনা রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, রংপুর প্রেসক্লাব সভাপতি একেএম ফজলুল হক, বিডি.ডি.এল নতুন ধারার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফুলু সরকার, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।