হুমায়ূন আহমেদের নামে রাস্তার দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:১৫
নন্দিত কথা-সাহিত্যিক, হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান নেত্রকোনার মোহনগঞ্জে মুক্তস্বরসহ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে তার নামে মোহনগঞ্জের যেকোনো একটি রাস্তার নামকরণ ও একটি চত্বর নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ পৌরসভার সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি আ.খ.ম শফিকুল হক, কবি রইস মনরম, এস,এম সারোয়ার খোকন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী আকিকুন্নেছা চৌধুরী, চয়নিকা মহিলা পাঠাগারের সভানেত্রী তাহমিনা সাত্তার, কলাম লেখক শ্যামল চৌধুরী প্রমুখ।