বেনাপোলে এক কেজি স্বর্ণসহ ২ জন আটক
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:১৭
ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্তে গত শুক্রবার দুপুরে ১ কেজি ২’শ গ্রাম স্বর্ণসহ ২ চোরাচালানিকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবির একটি টহলদল সীমান্ত থেকে মোটর সাইকেলসহ ২ চোরাচালানিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে সোহাগ নামে এক চোরাচালানির কাছ থেকে ৭২ লাখ টাকা মূল্যের ১ কেজি ২’শ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো পুটখালী গ্রামের সোহাগ, আলমগীর হোসেন। উদ্ধারকৃত স্বর্ণ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে যশোর জেলা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।