মহাদেবপুরে চেকপোস্ট দেখে পালাতে গিয়ে একজন নিহত
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:১৭
নওগাঁর মহাদেবপুরে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় বাসের চাপায় আনোয়ার হোসেন(৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এসময় একই মোটরসাইকেলে থাকা তার বন্ধু বুলবুল হোসেন ও বুলবুলের শ্বশুর আকবর আলী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেলিব্রীজ নামক স্থানে এঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নওগাঁর মান্দা উপজেলার শামুকখোলা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। এ ব্যাপারে এসআই পবিত্র কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।