যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি নিয়ে চাপের মুখে এঙ্গেলা মার্কেল
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:৩৬
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির খবর প্রকাশিত হওয়ার পর চাপে পড়েছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। জার্মানির অধিকাংশ নাগরিক মনে করেন জার্মান সরকারও বিষয়টি আগে থেকেই জানতো। — খবর ডয়চে ভেলের। স্বরাষ্ট্রমন্ত্রী হান্স পেটার ফ্রিডরিশ যুক্তরাষ্ট্র সফর শেষে জার্মানির গোয়েন্দা বিষয়ক গোপন সংসদীয় কমিটিকে কিছু জানতেন না বলে যে বক্তব্য দিয়েছেন তাও বিরোধী দল সামাজিক গণতন্ত্রী এসপিডির নেতাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বিষয়টি এখন নির্বাচনী ইস্যুতে পরিণত হতে যাচ্ছে।