যাত্রীদের দুর্ভোগ ঘোচান

আমাদের দেশে জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রেই নেই যথোপযুক্ত পরিকল্পনা। প্রত্যেক দিন বরিশাল-পটুয়াখালী-কলাপাড়া রোডে শতাধিক গাড়ি চলাচল করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানা হয় না গাড়ি চালানোর নিয়ম। আইন থাকা সত্ত্বেও চালকেরা গাড়ির চালানোর সময় মোবাইল ফোনে কথা বলেন। বর্তমানে বরিশাল কুয়াকাটা লাইনে তাফহিম (ঢাকা মেট্রো ব-১৪৬৮৮৫) নামের গাড়িটিসহ আরো কয়েকটি গাড়ি যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব গাড়ির স্টাফেরা প্রায়ই যাত্রীদের সাঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে,স্টপেজ দেয়া হয় প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি। দাঁড় করিয়ে কিংবা গাড়ির ছাঁদে করে আসন সংখ্যার প্রায় দ্বিগুন নেয়া হয় গাড়িতে। এছাড়া যাত্রীদের বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয় যেমন অনেক ক্ষেত্রে আমতলী থেকে গাড়ি ছাড়ার সময় বরিশালে পৌঁছে দেয়ার কথা বলে পটুয়াখালী নামিয়ে দেয়া হয়। তখন বরিশালের গাড়ির জন্য যাত্রীদের সময় নষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এতে দুর্ভোগের শেষ থাকে না। তাই বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতিসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি- এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে যাত্রী যাত্রীদের দুর্ভোগ দূর হয়। মো. মশিউর রহমান রিয়াজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।