রাষ্ট্র ও সরকার বিরোধী পত্রিকাসহ চট্টগ্রামে তরুণ আটক

চট্টগ্রামে গতশুক্রবার আলাউদ্দিন (২৩) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জুমার নামাজের পর রাষ্ট্র ও সরকার বিরোধী লেখা সম্বলিত ও আপত্তিকর বিভিন্ন রচনা নিয়ে প্রকাশিত একটি পত্রিকা বিলি করার সময় তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম ইত্তেফাককে বলেন, সন্দেহ হওয়ায় পুলিশ আলাউদ্দিনের বিক্রি করতে থাকা পত্রিকা নিয়ে দেখতে পায় সেখানে রাষ্ট্র ও সরকার বিরোধী আপত্তিকর লেখা ছাপানো রয়েছে। তাই তাত্ক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করে পত্রিকাগুলো জব্দ করে। তাকে এ পত্রিকার অর্থায়নকারীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।