শোক সংবাদ
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২২:৩৫
শহীদুল্লাহ ভূঞা
ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ ভূঞা (৫৫) গত শুক্রবার ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নূরুল ইসলাম সরকার
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নূরুল ইসলাম সরকার (৮২) (উর্ধু স্যার) গত শুক্রবার বৈদ্যনাথপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে এবং ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।