পলাশবাড়িতে দেশি অস্ত্র তৈরির সময় শিবির ক্যাডার গ্রেফতার

জেলার পলাশবাড়িতে দেশী অস্ত্র তৈরির সময় গতকাল শনিবার জহুরুল ইসলাম (২৭) নামে শিবিরের এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। পলাশবাড়ি থানার ওসি রেজাউল ইসলাম জানান, জহুরুল তার বাড়ির কাছে রাঙ্গামাটি বিলের পাশে একটি মাঠে ক্রিরিচ, লম্বা তরবারি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৬টি দেশী অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গতকাল ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হামলা ও পুলিশকে মারপিটসহ একাধিক মামলা আছে। গ্রেফতার হওয়া জহুরুল উপজেলার বাশকাটা মহেশখালী গ্রামের আবু তালেবের ছেলে।