যুক্তরাষ্ট্রে বিবাহের হার সর্বনিম্ন পার্যায়ে
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২৩:১১
মার্কিন যুক্তরাষ্ট্রে গত একশত বছরের মধ্যে বিয়ের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এক হাজার জনের মধ্যে ৩১ দশমিক ১ জন বিবাহ করে থাকেন। দেশটিতে অনেকেই একা থাকতে পছন্দ করেন। নতুন এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পারিবারিক এবং বিবাহ সংক্রান্ত জাতীয় গবেষণা কেন্দ্র (এনসিএফএমআর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে খুব কম সংখ্যক নাগরিক বিবাহের জন্য অপেক্ষা করেন। তারা এটাকে সম্পর্কের একটা দিক মনে করেন। বর্তমানে বিবাহের হার হাজারে ৩১ দশমিক ১। ১৯২০ সালে এই হার ছিল ৯২ দশমিক ৩ ভাগ। ১৯৭০ সাল থেকে বিবাহের হার কমতে থাকে। এই পর্যন্ত শতকরা ৬০ ভাগ কমেছে। গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ড. সুসান ব্রাউন বলেন, বেশিরভাগ নারী-পুরুষ বিবাহ ছাড়াই একসঙ্গে থাকতে পছন্দ করে। কারণ বিবাহকে তারা সম্পর্কের অন্যতম একটা উপায় বলে মনে করেন। অনেকে একা থাকতে পছন্দ করেন। ১৯২০ সালে মেয়েদের বিবাহ বিচ্ছেদের হার ছিল শতকরা এক ভাগ। বর্তমানে এই হার শতকরা ১৫ ভাগ। গবেষণায় দেখা যায়, সকল বর্ণের মধ্যে বিবাহ করার মানসিকতা কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে আফ্রো-আমেরিকানদের মধ্যে।