আজকের রাশিফল
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:১১
আজ ৭ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ১ ও ৪। শুভবার: রবিবার। শুভরত্ন: চুনী।
প্রকৃতিগতভাবে আপনি: স্বাধীনচেতা। বন্ধন ও নিয়ম শৃংখলার প্রতি রয়েছে সহজাত অনীহা। আর্কষণীয় ব্যক্তিত্বের অধিকারী হলেও আপনি সেন্টিমেন্টাল। চিন্তা ও কর্মে মৌলিক। যুক্তিতে বুদ্ধিদীপ্ত। ঝুঁকি নিতে কখনো পিছপা হন না। তবে আপনি খেয়ালি ও মেজাজি হয়ে উঠতে পারেন। অস্থিরতা ও ধৈর্যহীনতা আপনার ক্ষতি করতে পারে। আপনার স্বাধীন চেতা মনোভাব যেন বেপরোয়া ঔদ্ধত্যে পরিণত না হয় সে সম্পর্কে নজর রাখতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাহিত্যিক প্যাঁরী চাঁদ মিত্র, কূটনীতিক আদম মালিক, চিত্র শিল্পী এডওয়ার্ড হুপার, বিজ্ঞানী গ্যাস্টন হার্টস, মোফাজ্জল হায়দার চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কোন সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। চাকরীজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সাফল্য ও সুনাম পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বাকি বকেয়া না দিলেই ভালো করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করবেন না। অপ্রিয় সত্য না বললেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোন রকম ঝামেলা হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়ে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। নিজে সতর্ক থাকলে কাটিয়ে উঠা খুব একটা কঠিন হবে না। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোন বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচিত হতে পারে। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ অযথা কারো সাথে রাগারাগি না করলেই ভালো করবেন। অন্যথায় নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আমদানি-রপ্তানি ব্যবসায় কোন রকম ক্ষতির সম্মুখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। ব্যয় বৃদ্ধি আশংকা আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ভুল সিদ্ধান্তর জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো কোন আর্থিক দায়িত্ব নিজ ঘাড়ে না নিলেই ভালো করবেন। হঠাত্ অসুস্থ হতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আজ প্রয়োজনে বিশ্রাম নিন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে হঠাত্ কোন অশ্চিয়তা দেখা দিতে পারে। কোনভাবে অধৈর্য হওয়া ঠিক হবে না। অতিরিক্ত ব্যয়ের জন্য অনুশোচনা হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কারো সাথে কলহ বিবাদে না জড়ালে ভালো করবেন। ধৈর্যের সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করুন। শরীর আজ ভালো নাও যেতে পারে। ক্লান্ত ও অবসাদগ্রস্ত হতে পারেন। উত্তেজনা পরিহার করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পরিশ্রম বৃদ্ধি পাবে। নিজের শরীরের ব্যাপারে সতর্ক থাকলে ভালো করবেন। বিবাহিত কোন কন্যার জন্য উদ্বিগ্ন হতে পারে। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়হুল হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যয় বাহুল্যের জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। দাম্পত্য ভুলবুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ নতুন কোন কাজের দায়িত্ব হাতে আসতে পারে। শত্রুরা চেষ্টা করলেও ক্ষতি করার সুযোগ পাবে না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। একটু ধৈর্য ধরলেই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ব্যবসায়িক দিক ভালো যাবে। কুটির শিল্পজাত দ্রব্যের ব্যবসায় সাফল্য আসতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আপনার প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। প্রণয়ে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। অবৈধ প্রণয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ হুজুকে মেতে কোন কাজ না করলেই ভালো করবেন। রাজনৈতিক বিষয়াদিতে নিশ্চিন্ত থাকার চেষ্টা করুন। সবাই আপনাকে দলে টানার চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রণয় সংক্রান্ত ব্যাপারে নতুন কোন প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।