কারিগরি শিক্ষার প্রসার ও সাফল্য

এসএসসি পাশ কিংবা সমমানের ছাত্র/ছাত্রীদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষে ময়মনসিংহে ব্যাপক সাড়া পড়েছে। ময়মনসিংহে কারগরি শিক্ষাবোর্ডে এর অনুমোদন নিয়ে প্রায় শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সাথে কারিগরি শিক্ষার কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এইচ এসসি বিএম পরীক্ষায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে শতভাগ সাফল্য নিয়ে ময়মনসিংহের এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার নামে প্রতিষ্ঠানটি সারা দেশের মধ্যে মেধা তালিকায় স্থান অর্জন করেছে এবং জেলার ঈশ্বরগঞ্জ আলী নগর কারিগরি বাণিজ্যিক কলেজের ছাত্র গোলাম রব্বানী কাজল কারিগরি বোর্ডের মেধা তালিকায় ৫ম, আবুল হাসনাত মেধা তালিকায় ৭ম স্থান অর্জন করেছে। এ ছাড়াও মাইজবাড়ি টেকনিক্যাল বিএম কলেজ, মহাকালি স্কুল এন্ড কলেজ, জনতা মহাবিদ্যালয়সহ একাধিক কারিগরি প্রতিষ্ঠান শতকরা ৯০ ভাগ সফলতা অর্জন করেছে। অত্র অঞ্চলে কারিগরি শিক্ষার প্রচার প্রসারে যাদের অবদান সবচেয়ে বেশী তারা হলেন, মোঃ নাজমুল ইসলাম, স্বরজিত রায় জোনাকী, মোফাখখার হোসেন খোকন, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন, অধ্যক্ষ আশফাক উদ্দিন, অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, অধ্যক্ষ সাহানা আক্তার বেনু, অধ্যক্ষ শহিদ খান, আবু মোহাম্মদ সায়েম, আসলাম ইকবাল সোহেল, আবু নেছার মোহাম্মদ সায়েম ভূঞা তুষার, অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ জহিরুল ইসলাম খোকন মোল্লা প্রমুখ। গত ২০০৪ সালে ময়মনসিংহের ৮ জন তরুন ও শিক্ষানুরাগী ব্যাক্তি আবু মোহাম্মদ সায়েম, মোঃ নাজমুল ইসলাম, স্বরজিত রায় জোনাকি, মোফখখার হোসেন খোকন, অধ্যক্ষ সাহানা আক্তার বেনু, আসলাম ইকবাল সোহেল, আবু নেছার মোহাম্মদ সায়েম ভূঞা তুষার, অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান, ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে একটি দ্বিতল ভবনে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এম.আই এস. টি)। এম আইএসটি’র ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা ছাড়াও বিশ্ব ব্যাংকের স্টেপ প্রকল্প হতে বছরে জনপ্রতি ৯ হাজার ৬শত টাকা বৃত্তি পেয়ে থাকেন। বাংলাদেশ কারিগড়ি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন মনে করেন, বৃহত্তর ময়মনসিংহের এস.এস.সি উওীর্ণ ছাত্র/ছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষে এবং এই অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসারে কারিগরি প্রতিষ্ঠানগুলো অগ্রনি ভূমিকা পালন করবে। ময়মনসিংহ টেক্রটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের চেয়ারম্যান মোফাখখার হোসেন খোকন বলেন, বিশ্ববাজার এবং বাংলাদেশের ক্রম বর্ধমান টেকা্রটাইল শিল্পে মধ্যম মানের বস্ত্র প্রযুক্তিবিদ তৈরিতে ময়মনসিংহ টেক্রটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। এমআইএসটি’র চেয়ারম্যান স্বরজিত রায় জোনাকি বিগত দিনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল বয়ে নিয়ে আসার প্রত্যয় ব্যাক্ত করে বলেন, অর্থনৈতিক মুক্তির অন্যতম উপায় হচ্ছে কারিগরি শিক্ষা। মাইজবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ও কারিগরি শিক্ষাকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আশফাক উদ্দিন বলেন, এইচ এসসি বিএম কলেজ সমূহ আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে তুলছে।