ভারত সফরে আসছেন জো বাইডেন
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:২৫
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আজ সোমবার ভারত সফরে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় করতে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে নিয়ে বাইডেন কথা বলবেন। চারদিনের এই সফরে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহনসহ ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আজ ২২ জুলাই বাইডেন সস্ত্রীক নয়দিল্লীতে পৌঁছবেন। সফরকালে তিনি চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেবেন সেগুলো হলো—অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা ও ব্যাপকভিত্তিক আঞ্চলিক সহযোগিতা। তিনি ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করবেন। রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক হবে আগামীকাল মঙ্গলবার। এর পরের দুইদিন তিনি কাটাবেন মুম্বাইয়ে। সেখানে তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বোম্বে স্টক এক্সচেঞ্জ নীতি-নির্ধারণী বক্তৃতাও দেবেন। ২৫ জুলাই তিনি চলে যাবেন সিঙ্গাপুর।