আফগান শান্তি প্রক্রিয়ায় কাজ করবেন নওয়াজ শরীফ
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট গ্রুপের সঙ্গে পাকিস্তান জড়িত হবে না। এই অঞ্চলে শান্তির জন্য তার দেশ যে কোন গ্রুপের সঙ্গেই কথা বলতে প্রস্তুত আছে। পাকিস্তান পূর্ণ আফগানিস্তানের পাশেই থাকবে। প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অবস্থান ব্যক্ত করে নওয়াজ শরীফ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার জন্য তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। তবে পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সফরে যাবার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে এই নির্দেশনা দেন ও আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় যে কোন গ্রুপের সঙ্গে কাজ করার কথা জানান। নওয়াজ শরীফ তার উপদেষ্টা সারতাজ আজিজকে এই বার্তা দিয়েই আফগানিস্তানে পাঠালেন। তালেবান ইস্যুতে প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক খুব বেশি উষ্ণ নয়। — আল-মামুন