জোকস

 দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :দোস্ত আমার না ১০০টা টাকা খুব দরকার। দ্বিতীয় বন্ধু :এই যাহ! তোর কথা শুনে তো আমারও মনে হচ্ছে ১০০ টাকা খুব দরকার। প্রথম বন্ধু :কেন? আমি বলার পর তোর আবার হঠাত্ করে ১০০ টাকা দরকার হলো কেন? দ্বিতীয় বন্ধু :আরে তোকে টাকাটা দেব বলেই তো আমার আগে টাকাটা দরকার।  ছেলে গভীর মনোযোগ দিয়ে কম্পিউটারে রেসিং গেম খেলছে। এমন সময় বাবা এলেন বাড়ির বাইরে থেকে। একটু আগেই এক দুর্ঘটনার কারণে তার গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সেই কথা এসে বাসার সবাইকে যখন বলছিলেন তখনও ছেলেটির কোনো বিকার নেই। বরং সে এক মনে গেম খেলেই যাচ্ছিল। তার এই অবস্থা দেখে বাবা একসময় চেঁচিয়ে উঠলেন, ‘আশ্চর্য ছেলে তো তুই! আমার গাড়িটার এত বড় ক্ষতি হয়ে গেল অথচ তোর সেদিকে কোনো খেয়ালই নেই।’ ছেলে কম্পিউটার গেম থেকে মাথা না ঘুরিয়েই বলল, ‘বেশি ঝামেলা হলে রিস্টার্ট দিয়ে আবার শুরু কর!’  এক কৃপণ লোক তার ছেলেকে ধরে পেটাচ্ছেন দেখে জনৈক পথিক জিজ্ঞেস করল— কি হলো ভাই, ছেলেটাকে এভাবে পেটাচ্ছেন কেন? —আর বলবেন না মশাই, আমি একে বলেছিলাম দোতলায় ওঠার সময় একটা করে সিঁড়ি ছেড়ে দিয়ে উঠতে তাতে জুতা বেশিদিন টিকবে। আর এ বিচ্ছু ছেলে একটা নয়, দুটা নয় বাহাদুরি করে তিনটি সিঁড়ি ছেড়ে দিয়ে উঠতে গিয়ে প্যান্টটা ছিঁড়ে ফেলেছে।  প্রথম বন্ধু :আমার শাশুড়ির সাথে আমার চিন্তাভাবনা কিন্তু দারুণ মেলে। দ্বিতীয় বন্ধু :কী রকম? কোনো উদাহরণ দিতে পারবি? প্রথম বন্ধু :যেমন ধর, আমাদের উভয়েরই ধারণা আমার স্ত্রীর অন্য কোথাও বিয়ে হওয়া উচিত ছিল!