রাজশাহীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আনারুল ইসলাম আলীগঞ্জ উত্তর পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে।

রবিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি আরিফুল ইসলাম বলেন, কে বা কারা আনারুলকে কুপিয়ে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টির তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।