পরিচালনায় নির্মলেন্দু গুণকন্যা মৃত্তিকা গুণ

দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুণের সুযোগ্য কন্যা মৃত্তিকা গুণ এবারে নাটক পরিচালনা করে নিজের আরও একটি পরিচিতি যোগ করলেন। চ্যানেল আইয়ের একটি টেলিফিল্ম নির্মাণ করলেন মৃত্তিকা। বাবার মতো কাব্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে চ্যানেল আইতে বিভিন্ন ইভেন্ট ও অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন মৃত্তিকা। তার নির্মিত এই টেলিছবির নাম ‘রাঘব বোয়াল’। টেলিছবির কাহিনী ও সংলাপ রচনা করেছেন মো. জাহিদ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। নাটক নির্মাণ প্রসঙ্গে মৃত্তিকা বলেন, ‘এটা নিজের কাজের নেশার ভেতরেই হয়ে গেছে। অনেকটা নিরীক্ষামূলকভাবে এই টেলিছবি নির্মাণ করলেও অনেকের বেশ প্রশংসা পাচ্ছি। আশা করি দর্শকদের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাব।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উত্পল, অনামিকা, রুবল, লিটন, উর্মি, সায়মা ও দিহান। চিত্রগ্রহণ করেছেন জামান।