জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল বিপর্যয়
বগুড়ায় শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:৩৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথমবর্ষের ফল বিপর্যয়ের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ফল পুনর্মূল্যায়নসহ ৬ দফা দাবিতে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ চত্বরে গত শনিবার সকালে এ কর্মসূচি পালন করে।
২০০৯-১০ শিক্ষাবর্ষে একটি বিষয়ে পাস করলেও দ্বিতীয়বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেয়। এবার চারটি বিষয়ে পাস করার পরও পাস করার সুযোগ দেয়া হয়নি। অব্যবস্থাপনার কারণে এবার প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীরা গণহারে খারাপ করেছে। এ কারণে তারা প্রথমবর্ষের ফল পুনর্মূল্যায়নসহ ৬ দফা দাবি জানায়। দাবিগুলো হচ্ছে ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উত্তীর্ণের সুযোগ দেয়া, সেশনজট কমানো, যোগ্য শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন, পরীক্ষার তিন মাসের মধ্যে ফল প্রকাশ এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন করে ফরম পূরণের তারিখ ঘোষণা না করা। বক্তব্য রাখেন মেহেদী হাসান, মাহফিদুল হাসান তনু, ওমর ফারুক দোয়েল, সানাউল হক, আনন্দ কুমার প্রমুখ।