সংবাদ সংক্ষেপ

ডুমুরিয়ায় দুস্থদের মাঝে সংসদ সদস্যের চেক ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, দুস্থ নারী-পুরুষের চিকিত্সা, মন্দির, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সরকার কর্তৃক প্রাপ্ত ঐচ্ছিক তহবিলের ২ লাখ ৩২ হাজার টাকার চেক উপজেলার বিভিন্ন এলাকার ৭৪ জনকে রবিবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রদান করেন। ফরিদপুরে অনার্স শিক্ষার্থীদের বিক্ষোভ ফরিদপুর প্রতিনিধি \ সাত দফা বাস্তবায়নের দাবিতে রবিবার ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্সের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা। ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংরেজী বিভাগের ছাত্রী তাহমিনা স্বর্ণা। কুমারখালিতে নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক কুমারখালি সংবাদদাতা \ রবিবার কুষ্টিয়ার কুমারখালিতে এলজিইডির রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স আরইআরএমপি প্রকল্পের নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়। কুমারখালি উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ। মাদারীপুরে এসিডদগ্ধ বিধবাকে সহায়তা মাদারীপুর প্রতিনিধি \ এসিড সন্ত্রাসের শিকার বিধবা আলেয়া বেগমকে ব্র্যাক রবিবার নগদ অর্থসহ সহায়তা প্রদান করেছে। ব্র্যাক সমাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহিংসতা রোধ পদক্ষেপ প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী সামিয়া ইয়াসমীন। বানারীপাড়ায় সার পেল ১৬শ’ কৃষক বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা\ বানারীপাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ১৬শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়। রোববার উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দ এজেড মোরশেদ আলী, কৃষি কর্মকর্তা মোঃ জলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। কসবায় যাকাতের শাড়ি বিতরণ করল জাপা কসবা (ব্রাহ্মণবড়িয়া) সংবাদদাতা \ রবিবার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কসবা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৭’শ পিস জাকাতের শাড়ি কাপড় বিতরণ করা হয়। শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন কমিটির আহ্বায়ক এমএইচ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বিশিষ্টি শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টার। রাণীশংকৈলে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সভা রাণীশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে প্রসূতি মা ও শিশু স্বাস্থ্য (এমএনএইচ) বিষয়ে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সইদুল হকের সভাপতিত্বে সভায় ইউএনও এনামুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ইউএইচএফপিও ডা. নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান, ডা. আব্দুস সামাদ, ডাঃ তোফাজ্জল হোসেন, এসএনএইচ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফিন্যান্স এ্যাডমিনিস্ট্রেটর মোঃ শামসুজ্জামান, ও ডা. এএসএম হাসান, ইএসডিও কম প্রকল্পের সমন্বয়কারী আশরাফুল আলম রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন। বৃদ্ধ রিকশা চালক পেল নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজের অনুদান উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ‘৯০ বছরের বৃদ্ধ এখনো রিকশা চালক’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে গত ২০ জুলাই প্রতিবেদন প্রকাশ করায় নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ বৃদ্ধ আব্দুল গফফার লাঠিয়ালকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করে। উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়বুর রহমান তার হাতে এ টাকা তুলে দেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নূরবক্ত মিঞা, সাংবাদিক আনিছুর রহমান মিয়াজি, সুভাষ সাহা ভজন, হাফিজুর রহমান শাহীন প্রমুখ। আব্দুল গফফার লাঠিয়াল বলেন, যারা আমার সাহায্যে এগিয়ে এসেছেন তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সারিয়াকান্দিতে খামারীদের মাঝে মুরগি বিতরণ সারিয়াকান্দি(বগুড়া)সংবাদদাতা \ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪০ জন মুরগী খামারীর মাঝে মুরগী, খাদ্য ও ঘর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান। ধামরাইয়ে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শনিবার ধামরাইয়ের কেলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসির যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ২৫ জন আহত হয়েছে। নিহত বাবুল হোসেন বাবু (১৫) ধামরাইয়ের কেলিয়া গ্রামের জসিমউদ্দিনের পুত্র। সিংড়ায় কবিতা পাঠের আসর সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় শহীদ চয়েন বহুমুখী প্রতিষ্ঠানের আয়োজনে শনিবার সংগঠনের কার্যালয়ে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। সিংড়া প্রেসক্লাব সভাপতি ও শহীদ চয়েন বহুমুখী প্রতিষ্ঠান চেয়ারম্যান মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে এবং কবি সৌরভ সোহরাবের পরিচালনায় কবিতা পাঠ করেন, সিংড়া প্রেসক্লাব সাঃ সম্পাদক এসএম রাজু আহমেদ, দপ্তর সম্পাদক আকতার হোসেন অপুর্ব,বাবুল হাসান। সাতক্ষীরা ‘ল’ কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা ল’ কলেজে ২০১৩ সালের এলএলবি শেষপর্ব পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার শহরের সুলতানপুরস্থ ল’ কলেজের এম এ গফফার হলরুমে এ সংবর্ধনা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এ্যাড.এস এম হায়দার, প্রভাষক এ্যাড. অরুণ ব্যানার্জী, এ্যাড. মনিরউদ্দীন, মেধাবী ছাত্র আবুল বাশার। চাটমোহর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ বাংলাদেশ ছাত্রলীগ চাটমোহর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন শনিবার উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু। গাইবান্ধায় বিদ্যুতের তারে দুইজনের মৃত্যু গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় বিদ্যুতের তারে জড়িয়ে শনিবার এক কাঠ মিস্ত্রীসহ দুইজন মারা গেছে। নিহতরা হলো—গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের সিরাজউদ্দিনের ছেলে কাঠমিস্ত্রী আব্দুল জোব্বার (৪৫) । বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের কমিটি বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা \ বানারীপাড়ায় পৌরসভা ও সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে সুব্রত লাল কুন্ডুকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ও মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মাস্টারকে আহবায়ক করে সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। নরসিংদীতে প্রবীণদের সভা নরসিংদী প্রতিনিধি \ প্রবীণ কমিটির এবং রিক-এর উদ্যোগে বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয়। এতে পাঁচদোনাসহ বিভিন্ন এলাকার ১২০ জন প্রবীণ পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ রশিদ আহমেদ। ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সাসপেন্ড ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগে উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মোঃ রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রানীগঞ্জ মহিলা কলেজের গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত হয়েছে আদমদীঘিতে রানা প্লাজায় নিহতের পরিবারে অনুদান আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ সমপ্রতি ঢাকার রানা প্ল¬াজায় চাপা পড়ে নিহত বগুড়ার আদমদীঘির বিহিগ্রামের মোমিনুর রহমানের পরিবারকে ইনতেফা বালাই নাশক কোম্পানির উদ্যোগে অনুদানের টাকা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার আদমদীঘির রেল স্টেশন সরকার টেইলার্স-এর শোরুমে অনুষ্ঠিত হয়। কোম্পানির রিজিওনাল ম্যানেজার আসাদুজ্জামান রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী। রাজশাহীতে রাকাবের শাখা ব্যবস্থাপকদের সভা রাজশাহী অফিস \ শনিবার স্থানীয় মেডিক্যাল কলেজ মিলনায়তনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ঢাকা শাখা, এলপিও এবং রাজশাহী বিভাগের সকল শাখা ব্যবস্থাপকদের ২০১৩-২০১৪ অর্থ-বছরের বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। রাকাব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল খালেক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি। সদরপুর প্রেসক্লাবের ভবন উদ্বোধন সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ সদরপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য স্থপতি বেগম নিলুফার জাফরউল্লাহ্ পক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্। শনিবার উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার ফকির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান। দিনাজপুরে রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ দিনাজপুর অফিস \ গতকাল রবিবার রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত রোটার্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ দিনাজপুর-এর সহযোগিতায় কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট রনজিত্ কুমার সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিমল কুমার দেব, তৈয়ব উদ্দীন চৌধুরী, দেব্যেন্দু ভৌমিক কাজল, মনোয়ারুল হক মার্শাল, সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক স্বপন, মোঃ হামিদুল ইসলাম। আড়াইহাজারে বিএনপির আলোচনা সভা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে শনিবার উপজেলা সদরে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজলো বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নিহার হোসেন ফারুক, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। মহেশখালীতে সাংবাদিকদের মতবিনিময় সভা মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের মহেশখালী থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের সাথে শনিবার রাতে মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, ফরিদুল আলম দেওয়ান, আবুল বশর পারভেজ, আব্দুর রশিদ, এম বশির উল্ল¬াহ, আবু তাহের, জিকির উল্ল¬াহ, মোঃ তারেক আজিজ, হারুনুর রশিদ, সিরাজুল হক, সরওয়ার কামাল, এম ছালামত উল্ল¬াহ, সৈয়দ মোস্তাফা আলী, সরওয়ার উদ্দিন প্রমুখ। মৌলভীবাজারে মনসুর মেধাবৃত্তি প্রদান মৌলভীবাজার প্রতিনিধি \ শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মনসুর মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান জামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। খালেদ চৌধুরীর সভাপতিত্বে মনসুর মেধাবৃত্তির সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ঠাকুরগাঁও প্রতিনিধি \ পরবর্তী বর্ষে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রবিবার শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের অনার্স প্রথম বর্ষের ফলাফল দেয়া হয়। ফলাফলে এ বছর অকৃতকার্যদের সংখ্যা বাড়িয়ে গ্রেড পয়েন্ট কম দিয়ে এক বিষয়ে অকৃতকার্যদের প্রমোশন বন্ধ করে দেয়া হয়। ডনোভান বালিকা বিদ্যালয় ১৪ পদ শূন্য মাদারীপুর প্রতিনিধি \ স্থানীয় ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকসহ প্রায় ১৪টি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সরকারি এই বিদ্যালয়টিতে প্রায় এক হাজার ৬শ’ ছাত্রী রয়েছে।