রাণীশংকৈলে চার হোটেলকে জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রাণীশংকৈল পৌরশহরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত চারটি হোটেলে বিভিন্ন পরিমাণে অর্থ জরিমানা করেন। হোটেলগুলো হলো- ফাল্গুনী সুইটস, উদয় মিষ্টান্ন ভান্ডার, বাসেদ হোটেল প্রত্যেককে ১০০০ টাকা করে ও বাবুল কনফেকশনারিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা, খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি আফরিদার নের্তৃত্বে আদালত পরিচালিত হয়।