অনুমোদনহীন বিদেশি প্রসাধনী জব্দ
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০৫
রাজধানীর বিজয় নগরের আকরাম টাওয়ারের ৮ম তলায় গতকাল রবিবার সেট অ্যান্ড ফেভার ইন্টারন্যাশনালের অফিসে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিদেশি পণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। আটক বিদেশি পণ্যগুলোর মধ্যে রয়েছে- এক কার্টন সেনসোডাইন টুথপেস্ট, এক কার্টন স্কিন অয়েল, হেয়ার শ্যাম্পু ও হেয়ার অয়েল।
অভিযানটি পরিচালনা করেন বিএসটিআইয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদা আফসারি। বিএসটিআই-এর ফিল্ড অফিসার মো. শহীদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর ছাড়পত্র ছাড়া বিদেশি পণ্য আমদানি ও বাজারজাত করছিলো। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।